শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

তুরস্কে বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কে ‘বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের বিকাশ এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার বিশাল সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার আঙ্কারাস্থ জে.ডব্লিউ ম্যরিয়ট হোটেল মিলনায়তনে  আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি যৌথভাবে এ আয়োজন করে।

বাংলাদেশ-তুরস্কের মধ্যে ওষুধ বাণিজ্য জোরদার করণের লক্ষ্যে বাংলাদেশের ৯টি প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিরা তুরস্কের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্যিক বৈঠকে মিলিত হন এবং ওষুধ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

সেমিনারে তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জনাব ওরহান ইয়েগিন প্রধান অতিথি হিসেবে এবং তুরস্কের ওষুধ ও মেডিকেল ডিভাইস সংস্থার প্রেসিডেন্ট ড. হাকিকি গুরস্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া তুর্কী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ-পদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশের ওষুধ শিল্পে নেতৃত্বদানকারী প্রধান ৯টি কোম্পানির উচ্চ-পদস্থ প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলাদেশের ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি, উৎকর্ষতা, বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ-সুবিধার ওপর বক্তব্যের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত দুটি প্রামান্যচিত্র উপস্থাপন করা হয়। এস.এম রাব্বুর রেজা, সিইও, বেক্সিমকো ফার্মা সেমিনারে বাংলাদেশের ওষুধের গুণগত ও আন্তর্জাতিক মান, বর্হিঃবিশ্বের এর চাহিদা এবং ওষুধ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যানগত অগ্রগতির চিত্র তুলে ধরেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ