বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

স্বস্তি ফিরছে তাবলিগে, যাত্রাবাড়ী মাদরাসায় চলছে শীর্ষ আলেম ও শুরার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

তাবলিগের চলমান সংকট সমাধানে ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় চলছে দেশের শীর্ষ আলেম ও কাকরাইলের শুরা সদস্যদের বৈঠক। বৈঠকে কাকরাইলের চলমান সমাধানে পারস্পারিক মত বিনিময় আলোচনা করছেন তারা।

আজ সকাল ৭টায় যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় এ বৈঠক শুরু হয়েছে।

এ পর্যন্ত বৈঠকে উপস্থিত হয়েছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের প্রতিনিধি মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আবদুল কুদ্দুস ও মাওলানা আবদুল মালেক।

কাকরাইলের পক্ষ থেকে মাওলানা যোবায়ের আহমদ, জনাব নাসিম ও জনাব ওয়াসিফসহ শীর্ষ মুরব্বিরা বৈঠকে অংশ নিয়েছেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক চলছে।

গত ২৯ অক্টোবর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে তাবলিগের সংকট নিরসনে করা শীর্ষ আলেমদের করা ৫ সদস্য বিশিষ্ট কমিটির এটাই প্রথম বৈঠক।

বহুল কাঙ্ক্ষিত এ বৈঠকে কাকরাইলের অভ্যন্তরীণ সমস্যা ও তাবলিগের চলমান সংকটের একটি সুষ্ঠু সমাধান হবে হলে সবার প্রত্যাশা।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী মাদরাসায় তাবলীগের শূরা ও আলেমদের বৈঠক

কাকরাইলে হঠাৎ উত্তেজনা; পরিবেশ শান্ত, চলছে বৈঠক