রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

স্বাধীনতাবিরোধীরা বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের সাংবাদিকদের সাথে আলাপ কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীরা নেতৃত্ব দেয়া বা অংশ নিতে পারবে না।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হবে। সাভার যাওয়ার রাস্তায় প্রতিটি ওভারব্রিজের নিচে পুলিশি পাহারা থাকবে।

এ ছাড়া সন্ধ্যায় বাইরে অনুষ্ঠান করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ