বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ (১৮ নভেম্বর) শনিবার রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

দলের সিনিয়র সহসভাপতি আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী’র সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এতে দলের দেশব্যাপী জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক ও প্রচার সম্পাদকগণ শরীক ছিলেন।

জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আনোয়ার মাহমুদ এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামি, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জায়নুল আবেদীন, যুববিষয়ক সম্পাদক মাওলানা শরফ উদ্দীন ইয়াহইয়া কাসেমী ও ছাত্রবিষয়ক সম্পাদক মুফতী নাসির উদ্দীন খান প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে ব্যক্তিগত আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃৃঙ্খলা রক্ষা, সদস্য বৃদ্ধি, জনসম্পৃক্ততা, দাওয়াতী কার্যক্রম এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের রূপরেখা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জমিয়তের সিনিয়র সহসভাপতি আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠাসহ দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশের মানুষ সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিষয়ে একতাবদ্ধ। একমাত্র অদক্ষ ও অসৎ রাজনৈতিক নেতৃত্বের কারণেই এটা