শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

দল উজ্জীবিত করতে খালেদা জিয়ার ৩ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসব কর্মসূচি বাস্তবায়নে নিজে অংশগ্রহণ করবেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া

আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত বিএনপির সব দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০ দলীয় জোটের শরিক দলগুলোও।

বিএনপির কর্মসূচির প্রথম সারিতে রয়েছে বিভাগীয় শহরগুলোতে খালেদা জিয়ার ‘রোড শো’ এবং মহাসমাবেশ। এরপর পর্যায়ক্রমে জেলায় জেলায় জনসভা।

কক্সবাজারে দলীয় নেত্রীর সফর ও পথসভাগুলো বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলার পর বিভাগীয় শহরগুলো ‘রোড শো’ করার সিদ্ধান্ত নেই বিএনপি এবং তাতে সাড়া দেয় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

‘রোড শো’র সূচনা সিলেট সফরের মাধ্যমে শুরু হতে পারে। এরপর খালেদা জিয়া  রংপুর ও রাজশাহী যাবেন। এ ৩ বিভাগকে অগ্রাধিকার দেয়ার কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ আরেকটি কর্মসূচির কথা বলেছেন। তাহলো, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ।

সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে সভা করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন দলীয় নেত্রী।

খালেদা জিয়ার ৩য় কর্মসূচিটি হলো, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আরেকটি জনসভা করা। এ সমাবেশের মাধ্যমেই বিজয়ের বার্তা পৌঁছে দিতে চান তিনি দলীয় নেতাকর্মীদের মাঝে।

এছাড়া ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বড় করে সমাবেশ করবে বিএনপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ