মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

বাংলাদেশ ভারতের অনেক ক্ষতি করছে, সে ভারতের কথিত বন্ধু: ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাঁসরাজ গঙ্গারাম আহির। তিনি বাংলাদেশকে ভারতের ‘তথাকথিত বন্ধু’ আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তায় পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশও বড় চ্যালেঞ্জ। আমি এ কথা বলছি কারণ আমি বিষয়টি জানি।
গত বৃহস্পতিবার বিজনেস চেম্বার অ্যাসোচাম আয়োজিত হোমল্যান্ড সিকিউরিটি কনফারেন্সে হাঁসরাজ বলেন, ভারতের নিরাপত্তার ক্ষেত্রে চীন ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও হুমকি তৈরি করছে। বাংলাদেশ আমাদের শুধু তথাকথিত বন্ধু দেশ, যেখান থেকে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে ভারতের সবচেয়ে বড় ক্ষতি করা হচ্ছে। তাই শুধু চীন বা পাকিস্তান নয়, বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
গত সপ্তাহে হাঁসরাজ আসাম সফর করেছিলেন। সফরে তিনি বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেষ্টনী নির্মাণের বিষয়টি পরিদর্শন করেন।
সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ