রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

বিপিএল : ছড়িয়ে পড়ছে জুয়া, গ্রেফতার ৭৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল কেন্দ্র করে জমে উঠেছে জুয়ার আসর। দেশের গ্রামে গঞ্জে চায়ের দোকানে এসব জুয়ার আসর বসছে। এতে নিঃস্ব হচ্ছে বহু মানুষ।

সম্প্রতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার অভিযোগে স্টেডিয়ামে ৭৭ জন জুয়াড়িকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন।

ক্রিকেট জুয়া নিয়ে কোন আইন না থাকার কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বিবিসি বাংলাকে বলেছেন বেটিং ঠেকানোর জন্য স্টেডিয়ামে পুলিশের কিছু নজরদারি দল থাকে, যারা সন্দেহভাজনদের ওপর নজর রাখেন ।

তাদের সহায়তা নিয়েই সন্দেহভাজন এই জুয়াড়িদের ধরা হয়েছে।

মি. ইউনুস বলেন, আটককৃতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

তিনি বলেন, এরা সবাই বিপিএলের ম্যাচের বিভিন্ন দিক নিয়ে বেটিংএ জড়িত ছিলেন।

মি. ইউনুস বলেন, যারা সরাসরি মাঠে বসে ম্যাচ দেখছেন, তার তুলনায় যারা বাংলাদেশের বাইরে বসে টিভিতে খেলা দেখছেন - তারা খেলাটা আসল সময়ের চাইতে কয়েক সেকেন্ড পরে দেখতে পান। সময়ের এই ব্যবধানকে কাজে লাগিয়েই জুয়াড়িরা কোন বলে কে আউট হবে বা কে বাউন্ডারি মারবেন ইত্যাদি নিয়ে বেটিং করছে।

কয়েকদিন আগে বিপিএল নিয়ে জুয়াকে কেন্দ্র করে এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুনও হয়।

মি: ইউনুস বলেন বাংলাদেশে বেটিং নিষিদ্ধ হলেও বেটিং বিরোধী আইন না থাকায় শক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। বিসিবির পক্ষ থেকে সব জায়গায় নজর রাখাও কঠিন বলে তিনি মন্তব্য করেন।

তবে পুলিশের এআইজি মিডিয়া সোহেলি ফেরদৌস বিবিসি বাংলাকে বলেছেন, তার পাওয়া খবর অনুযায়ী এখনো মামলা করা হয় নি।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ