রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত  ১৬ নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. আরিফুল হক জানান, অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।  পরে সেখান থেকে ৯ পুরুষ ৬ নারী ও ১ জন শিশুকে আটক করা হয়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ব্যাপারে  বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ