বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

’মাওলানা ভাসানীকে আওয়ামী লীগ ভুলতে পারে, দেশের মানুষ নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ভাসানীকে এই আওয়ামী সরকার ভুলে যেতে পারে, কিন্তু দেশের মানুষ তাকে ভুলবে না।

আজ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন 'ভাসানী স্মৃতি সংসদ'।

ফখরুল বলেন, যে আ্ওয়ামী লীগ তৈরি হয়েছিল মওলানা ভাসানীর হাত ধরে আজকে তারা তাদের জন্মদাতাকেই তারা ভুলে গেছে। ভাসানীকে এই সরকার ভুলে যেতে পারে, কিন্তু দেশের মানুষ তাকে ভুলবে না।

তিনি আরো বলেন, মওলানা ভাসানী তার সারাটা জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন। শোষনকে দূর করবার জন্যে, উপমহাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, জাতীয় পার্টির ( জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ