শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

লাইফ সাপোর্টে শিল্পী আবদুল বারী সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপো্র্টে রয়েছেন বরেণ্য সঙ্গীত শিল্পী আবদুল বারী সিদ্দিকী। তার অবস্থা এখন আশঙ্কাজনক। তার ছেলে সাব্বির সিদ্দিকী গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন।

শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুই হলো বাবা কিডনির সমস্যায় ভুগছেন।

গতকাল সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাসায় ফেরেন। তখনো স্বাভাবিক ছিলেন তিনি। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

মর্মী গানের বিখ্যাত এ শিল্পী দেশের অসংখ্য জনপ্রিয় ভাববাদী গান গেয়েছেন। তিনি ১৯৯৯ সালে হ‌ুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির ৬টি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ