শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

ভয়াবহ, নাটোরে মা ও ছেলেকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে শাহ আল মানের এক নেশাগ্রস্ত মা ও নিজ ছেলেকে জবাই করে হত্যা করেছে।

মা বিলকিস বেগম (৫০) এবং নিজের ছেলে আলীফ হোসেনকে (৮) ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়।

এ ঘটনায় গুরুতর আহম হয়েছেন শাহ আলমের বাবাও। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আকন্দ জানান, বাড়ির জায়গা নিয়ে ঘাতক শাহ আলমের সাথে তার মা বিলকিস বেগমের বিরোধ চলে আসছিল। পরে এ নিয়ে মামলা হলে মামলায় রায় পায় ঘাতকের মা বিলকিস বেগম। সেখান থেকেই মাকে হত্যা করে সে। বাধা দিতে গেলে ছেলেকে খুন করে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নেশাগ্রস্ত শাহ আলম ইয়াবা আসক্তিতে ছিল। পারবারিক বিরোধকে কেন্দ্র করে এই নৃংশংস হত্যাকাণ্ড চালায় সে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ