শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

একদিন আগেই শেষ হলো তবলিগের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মইনুদ্দিন তাওহিদ
টঙ্গী থেকে

একদিন আগেই শেষ হলো তাবলিগ জামাতের জোড় ইজতেমা। নানা অস্থিরতা ও বহুমুখি প্রতিকূলতার মধ্য দিয়ে চলছিল তাবলিগ জামাতের পাঁচদিনের জোড়।

তবে আজ সোমবার আসরের আগে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, মাগরিবের আগেই জোড় সমাপ্ত হবে। তখন টঙ্গী মাঠে অবস্থানরত তাবালিগের সাথীদের মাঝে নানারকম গুঞ্জন শুরু হয়।

মঞ্চের মাইক থেকে একদিন আগে জোড় সমাপ্তির কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে সাথীদের মধ্যে এই কানাঘুষা শুরু হয়।

জানা যায়, বিশৃঙ্খলতা এড়াতে এবং ভারতের দিল্লি মারকায থেকে আগত সাথীদের বয়ান ও পরামর্শে অংশ না নেওয়া নিয়ে বিরোধ চলছে কাকরাইলের শীর্ষ মুরুব্বীদের ভেতরে। অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই জোড় ইজতেমা শেষ করে দেওয়া হয়েছে আজ সোমবার।

আসরের নামাজের পর মাওলানা আব্দুর রশিদ সাহেবের সংক্ষিপ্ত হেদায়াতী বয়ান এবং মাওলানা জুবায়ের আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে এবারের জোড় শেষ হয়েছে।

স্বাভাবিকভাবে শুক্রবার বাদ ফজর শুরু হওয়া পাঁচদিনের এই জোড় আগামীকাল দুপুর পর্যন্ত চলবার কথা ছিল।

উল্লেখ্য, প্রতি বছরই তিনচিল্লার সাথীদের নিয়ে পাঁচদিনব্যাপী এই জোড় চলে আসছে। তবে এবারই প্রথম একদিন হাতে রেখে সমাপ্ত করা হয়েছে জোড় ইজতেমা। চিল্লার প্রস্তুতি গ্রহনকারী সাথীরা আজ বা আগামীকালের মধ্যেই ময়দান ছাড়বেন বলে জানা গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ