রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

সিটি কর্পোরেশন ও শিক্ষা বোর্ড পাচ্ছে ময়মনসিংহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহে একটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দিয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীশেখ হাসিনার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে নিকারের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিকারের বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেওয়া হয়নি।

“এটা (ময়মনসিংহ) যেহেতু ইতোমধ্যে বিভাগীয় সদরদপ্তর হয়ে গেছে, এটাকে সিটি করপোরেশন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ময়মনসিংহ পৌরসভাই সিটি করপোরেশনে রূপান্তরিত হবে। বিভাগীয় সদরের পৌরসভা সিটি করপোরেশন হওয়া- এটা নিয়ম। সেই হিসেবে এটা (ময়মনসিংহ পৌরসভা) সিটি করপোরেশন হবে।”

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে।

নতুন বিভাগ গঠনের পর গত ৩০ অগাস্ট ময়মনসিংহে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’ নামে দেশের একাদশ শিক্ষা বোর্ড গঠন করা হয়।

সরকারের নির্দেশনার বাস্তবায়ন হলে ঢাকার দুটি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুরের পর ময়মনসিংহ হবে দেশের দ্বাদশ সিটি করপোরেশন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ