বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওগাঁয় মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

নওগাঁর রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদ্রাসায় খুঁজতে আসেন। খোঁজাখুজির একপর্যায়ে মাদ্রাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেওয়া হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ৪ জন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ