বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নরসিংদীতে ৮ মাসের শিশুকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নরসিংদীর রায়পুরায় নিজ ঘর থেকে ৮ মাস বয়সী এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় রায়পুরা উপজেলার মরজাল গ্রামে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রায়পুরা উপজেলার মরজালে নিহত ওই শিশুর নাম মাহিন। ঘটনার পর থেকে তার বাবা আপন মিয়া পলাতক রয়েছেন।

আপন মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালীর বাখারনগরের বাবুল মিয়ার ছেলে। তার ভাই ও বাবাকে আটক করা হয়েছে।

নিহত শিশুর মা মারুফা আক্তার জানান, গত বছর জুলাই মাসের ১৫ তারিখে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শশুরবাড়ির লোকজন নিযার্তন করত। নির্যাতন সহ্য না করতে পেরে তিনি তার বাবার সঙ্গে নবীনগর বড়াই গ্রামে বাপের বাড়িতে চলে যান।

তিনি বলেন: ‘গত রোববার শ্বশুর আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ঘটনার রাতে তাকে বলেছি তুমি কাজ-কর্ম না করলে বাবুকে কি খাওয়াবো। এই ছিল আমার কথা। সকালে দিকে দেখি ঘরে বাবুর গলা কাটা লাশ পড়ে আছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

রায়পুরা থানার এসআই কামাল হোসেন জানান, সকালে দিকে মা মারুফা আক্তার তার রান্না কাজে ব্যস্ত ছিলেন, শিশুর পাশে তার বাবা ঘুমিয়ে ছিলেন। পরে রান্নার কাজ শেষে তিনি ঘরে গিয়ে সন্তানের গলাকাটা লাশ দেখতে পান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ