রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আড়াইশ‘র বেশি আসনে জয়ী হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বুধবার দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আড়াইশ‘র বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেও তাদেরকে দেশত্যাগ করতে হবে না।

তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে আমাদের মাঝে যেমন উৎসাহ রয়েছে, প্রতিপক্ষরাও তাকে নিয়ে আতংকিত। জাতীয়তাবাদের রাজনীতিকে সুদৃঢ় করতে তারকে রহমানের কোন বিকল্প নেই। এ জন্য তাকে বিতর্কিত করতে তাদের যতো প্রয়াস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ