আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত দু’দিন ব্যাপী শানে রেসালত সম্মেলনে সভাপতির ভাষণে আমীরে হেফাজত, শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামের আক্বিদা-বিশ্বাস হেফাজত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
আল্লাহ’র পবিত্র কুরআন ও রাসূল সা.-এর সুন্নাহ্’র অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ নেই। বর্তমান সমাজের যে অবস্থা তাতে মনে হয় মানুষের মানবিক ও নৈতিকতা বোধ চরম অবক্ষয় দেখা দিয়েছে। নাস্তিক্যবাদী চেতনা প্রচারের কারণে সমাজে ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন লোক দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, আল্লাহ ও তাঁর রাসূল সা.-এর অবমাননাকারী নাস্তিকদের শাস্তির বিধান কায়েম করা হলে নাস্তিক তৈরি হবে না। বাংলাদেশের জমিনে ইসলামবিদ্বেষী নাস্তিকদের শাস্তির বিধান অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আজ ২৫ নভেম্বর বাদ যোহর থেকে চার অধিবেশনে সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে- মাওলানা মুহাম্মদ নোমান ফয়জী মেখল, মাওলানা মুহাম্মদ শফি বাথুয়া, মাওলানা ইসহাক মেহেরিয়া মাদরাসা।
হেফাজতের আমীর আরো বলেন, তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে ব্যাপকভাবে কোরআন-হাদীছের শিক্ষার প্রসার ঘটাতে হবে। ঘরে ঘরে দ্বীনি শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। ইত্তিবায়ে সুন্নাহ্’র ওপর আমল করে চলতে পারে মতো হক্কানি আলেমদের দাওয়াতের যিম্মাদারি ব্যাপকভাবে আদায় করতে হবে।
খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে। অন্যায়-অবিচার ও অনাচার, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর হয়ে যাবে। সাম্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের সর্বস্তরে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইয়াকুà