রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

টিটু রায়ের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলাম রংপুরে ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার টিটু রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক।

জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী ইন্দ্রজিত সরকার বলেন, জামিনের জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন। গত ১৪ নভেম্বর মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের আত্মীয় বৈকান্ত চন্দ্র রায়ে ছেলে কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে টিটু রায়কে গ্রেফতার করা হয়েছে।

পরে দুই দফায় তাকে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৮ দিনের রিমান্ড শেষে টিটু রায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

প্রসঙ্গত, ওই কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শুক্রবার রংপুরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সংঘবদ্ধ দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক যুবক নিহতসহ আহত হয় অর্ধশতাধিক।

এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে গ্রেফতারকৃত ৩৬ জনকে আসামি দেখিয়ে আরো অজ্ঞাতনামা ৩ হাজার নামে এবং গঙ্গচড়া থানায় এইআই রেজাউল আলম বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার ব্যক্তির নামে মামলা দায়ের করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ