রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

‘রোহিঙ্গা নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত না করে ফেরৎ দেয়া যাবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব, নিরাপত্তা নিশ্চিত না করে তাদেরকে মায়ানমার জান্তার হাতে ছেড়ে দেওয়া যাবে উচিত হবে না। আরাকানের মুসলামনদের নাগরিক সকল অধিকার নিশ্চিত করে বাংলাদেশের সেনাবাহিনীসহ জাতিসংঘের শান্তি বাহিনীর তত্ত্বাবধানে তাদের পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে।

গতকাল (রোববার) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আলোচনা সভায়  সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,   বাংলাদেশ সরকারকে আরো কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এখনও মায়ানমারের সামরিক জান্তারা মুসলিম নিধন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। বিশ্বমুসলিম যখন অংসান সুচির এহেন হত্যাযজ্ঞের বিরুদ্ধে ফুসে উঠছে তারপরও তাদের নির্বিচারে হত্যাযজ্ঞ অব্যাহত রাখার পিছনে কোন শক্তি তা খুঁজে বের করে মিয়ানমারসহ ঐ সকল দেশের সাথে সবধরণের অবরোধ চালিয়ে যেতে হবে।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা আতাউর রহমান আরেফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ