মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

তাবলীগের আলেম উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দাওয়াত ও তাবলীগের মারকাজ ঢাকার কাকরাইলের অভ্যন্তরিন সমস্যা নিরসনে গঠিত পাঁচ আলেম উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিজেদের কর্মপদ্ধতি ও গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করেন আলেমগণ।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া দারুল উলুম মাদানিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবার্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, যাত্রাবাড়ী জামিয়া দারুল উলুমের প্রিন্সপাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস।

কমিটির অপর সদস্য মারজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক মুম্বাইয়ের ফিকহি সেমিনারে অংশগ্রহণ করায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকে কাকরাইলের শূরার সদস্যদের মাঝে দূরত্ব নিরসন, সম্পৃতি বৃদ্ধি এবং ভারতের নিজামুদ্দীন মারকাজের মাওলানা সাদসহ তাবলীগের শীর্ষ আলেমদের ইজতেমায় আগমণের ব্যাপারে দাওয়াত প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত সূত্র।

বৈঠক সূত্র আরও জানিয়েছেন, আগামী ইজতেমা সুষ্ঠু সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আলেমদের উল্লেখযোগ্য ভূমিকা ও পরামর্শ এবং কাকরাইলের শূরার সদস্যদের সঙ্গে আলেম উপদেষ্টা পরিষদের যোগাযোগ বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।

কাজ ও কাজের সমন্বয়নের স্বার্থে যোগাযোগের দায়িত্ব প্রদান করা হয়েছে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানকে।

কাকরাইল মারকাজের শূরার সদস্য ও আলেমদের তাবলীগ জামাতের জোড় পরবর্তী আনুষ্ঠানিক আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

তবে পরস্পরের যোগাযোগ ও আলাপচারিতা অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাকরাইলের শূরা ও আলেম উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছে আওয়ার ইসলাম।

এদিকে দিল্লির মারকাজেরমুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর ইজতেমায় অংশ গ্রহণ নিয়ে বারবার আলোচনা উঠে এলেও বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গঠিত ৪ সদস্যের প্রতিনিধি দলের রিপোর্টের ওপর।

জানা গেছে, শিগগির চার সদস্যের এ টিম দিল্লির নিজামুদ্দীন মারকাজসহ দারুল উলুম দেওবন্দ ঘুরে এসে প্রতিবেদন পেশ করবেন। তবে তারা কখন যাচ্ছেন সেই দিন তারিখ এখনো ঠিক হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে গঠিত চার সদস্যের টিমে রয়েছেন, কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও ওয়াসিফুল ইসলাম, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

তাবলীগের সঙ্কট নিরসনে নিজামুদ্দীনের উদ্যোগ (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ