রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

৩ ডিসেম্বর কম্বোডিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনের সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর এই সফরসূচি রয়েছে বলে জানা গেছে। কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। সফরে দুই দেশের মধ্যে দূতাবাস খোলার বিষয়ে কথা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে।

মিয়ানমারের প্রতিবেশী দেশ কম্বোডিয়া; রোহিঙ্গা ফিরিয়ে নিতে তারাও কার্যকরী ভূমিকা রাখতে পারে।

ফনম পেন দেশের রাজধানী ও বৃহত্তম শহর। সেখান থেকে ফিরে ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ফ্রান্স যেতে পারেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ