বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা খাওয়ায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে  ‍পুলিশ জানান, রাত ৮টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই সড়কের বেদগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার হতাহদের খোঁজ-খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহতদের যথাযথভাবে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। এবং হতাহত কোনো ব্যক্তির আর্থিক সমস্যা থাকলে তাকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ