রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

ঢাকায়ও ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেলেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সফরকালে দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্যে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করে ব্যাপক সমালোচিত হওয়ার পর ঢাকায় দেয়া বক্তব্যেও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন না পোপ ফ্রান্সিস।

বাংলাদেশ সফরের প্রথম দিন বঙ্গভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন রোমান ক্যাথরিকদের এ প্রধান ধর্মগুরু। এর আগে মিয়ানমার সফরের সময় সেখানকার সেনাবাহিনীর অনুরোধে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি তিনি। বিষয়টি নিয়ে এখনো সমালোচনা চলছে। এবার মিয়ানমারের মতো ঢাকায় দেয়া বক্তব্যেও ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যান পোপ ফ্রান্সিস।

তবে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন তিনি।

এর আগে, মিয়ানমার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকায় পৌঁছেন পোপ। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে তিনি বঙ্গভবনে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ