শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে ২০ হাজার ইসরায়েলির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাজার হাজার ইসরায়েলি জনতা প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০ হাজার মানুষ বিক্ষোভ করেছে। তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ বিক্ষোভ করেন নাগরিকরা। খবর রয়টার্স

রয়টার্সের খবরে বলা হয়, বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিলো।

চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিলো ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া। আরেকটি ছিলো একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা।

প্রতিবেদনে বলা হয়. সামনের সপ্তাহে পার্লামেন্টে একটি আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে যার ফলে পুলিশ নেতানইয়াহুর বিরুদ্ধে কোনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এরপরই মূলত আন্দোলন জোরালো হয়।

রয়টার্সের মতে, আন্দোলনে অন্তত ২০ হাজার ইসরায়েলি অংশ নিয়েছিলো। বিশেষজ্ঞরা জানান, এই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানইয়াহু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ