মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

মাদকের আখড়া থেকে আলো ঝলমলে পার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টাঙ্গাইল পুলিশ লাইন এলাকার হাজরাঘাট এলাকা। এক সময় ছিলো মাদকের আখড়া ও অপরাধীদের অভয়ারণ্য। সন্ধ্যার পর ভয়ে মানুষ ওই এলাকা দিয়ে যেতে সাহস পেতো না। কিন্তু এখন তা আলো ঝলমলে পার্ক।

তা হয়েছে টাঙ্গাইল জেলা পুলিশের সৌজন্যে। আর এর নামকরণ করা হয়েছে ‘এসপি পার্ক’।

আজ সোমবার বিকালে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর সন্ধ্যায় পার্কে লেজার শো ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে।

গত বছর টাঙ্গাইলের পুলিশ সুপার সেখানে একটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। নদী খনন করে তীর বাঁধাই করে গড়ে তোলা হয় পার্ক।

নাগরিক সমাজের পক্ষ থেকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ পার্কটির নাম এসপি পার্ক করার প্রস্তাব রাখেন। পরে সবাই এই নামের প্রতি সমর্থন দেন।

শিশুদের জন্য দোলনাসহ বেশকিছু খেলার ব্যবস্থাও রয়েছে। সাজানো গোছানো পার্কটিতে পরিবার-পরিজন নিয়েও অনেককে ঘুরতে দেখা যায়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, অপরাধীরা মাদকসহ কোনো অপকর্মের আখড়া বানাতে না পারে সেজন্য দৃষ্টিনন্দন এই পার্ক স্থাপন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ