রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট ‘সোফিয়া’ থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২টা ৩৯ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তির বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। যা ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের এ তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞে অংশগ্রহণ করবে সৌদি আরবের নাগরিক রোবট সোফিয়া। এর সঙ্গে একদিনের সফরে ঢাকায় আসছেন এর নির্মাতা ডেভিড হ্যানসন।

মানুষের মতো দেখতে রোবট সোফিয়াকে তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে মানুষের ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সঙ্গে কাজ করতে পারে।

মানব শরিয়াহ বিশেষজ্ঞের স্থান দখল করতে চলছে রোবট শরিয়াহ বিশেষজ্ঞ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ