মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

কিশোরগঞ্জে কওমী শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জে কওমী মাদরাসার শিক্ষার্থীদের জন্য গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি মোঃ হুমাযুন কবীর এবং ‍ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফারুক আহমেদ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‍এটুআই প্রোগ্রাম এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী কওমী মাদরাসার শিক্ষার্থীদের জন্য গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এ প্রশিক্ষণ কোর্সে কওমী মাদরাসার ১০০ জন ছাত্র অংশ ‍নিচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ