শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

নতুন বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রক হবে রাশিয়া তুরস্ক ও ইরান : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নতুন বিশ্ব ব্যবস্থায় নিয়ন্ত্রক হিসেবে রাশিয়া, ইরান ও তুরস্কের আবির্ভাব ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল।

বার্লিনের পররাষ্ট্র নীতি বিষয়ক সম্মেলনে গ্যাব্রিয়েল এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, নতুন যে বিশ্ব ব্যবস্থা আসছে, সেখানে বৃহৎ শক্তি হিসেবে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রভাব বিশ্ববাসী দেখতে পাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পর্কে গ্যাব্রিয়েল বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের নেতৃত্ব ত্যাগ করেছে। বাদবাকি শক্তিগুলো অচিরেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে নেতৃত্বের সেই শূন্যতা পূরণ করবে।

আফ্রিকায় চীনের প্রভাব এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইরান, রাশিয়া ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেন মি. গ্যাব্রিয়েল।

তিনি বলেন, পশ্চিমাদের জেনে রাখা উচিত প্রতিদ্বন্দ্বীরা স্বপ্নের রাজ্যে বাস করে না।

সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে রাশিয়ার সুচি শহরে ইরান, তুরস্ক ও রাশিয়ার বৈঠকের কথা তুলে ধরে গ্যাব্রিয়েল বলেন, এই বৈঠক-তাঁর ভাষায়-‘প্রাচীন সাম্রাজ্যগুলোর’ পুনরাবির্ভাবের লক্ষণ।

এবং তারা তাদের হারানো সম্রাজ্য উদ্ধারে যে কোনো মূল্য পরিশোধে প্রস্তুত।

এই সাম্রাজ্যগুলো হলো তু্র্কিদের অটোমান সাম্রাজ্য, ইরানের পারস্য সাম্রাজ্য আর রাশিয়ার জার সাম্রাজ্য।

দৈনিক সাবাহ-তে প্রকাশিত প্রবন্ধের আলোকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ