শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ চার সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১টার দিকে বগুড়া জেলা পুলিশ এবং পুলিশ সদর দফতরের এলআইসি শাখা অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধান বাবুল আকতার ওরফে বাবুল মাস্টার, শুরা সদস্য আলমগীর ওরফে আরিফ, দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান এবং আফজাল ওরফে লিমন।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া জেলা পুলিশ এবং পুলিশ সদর দফতরের এলআইসি শাখা অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ম্যাগাজিন, একটি চাপাতি এবং ৪টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার চার জঙ্গি এবং তাদের তৎপরতা সম্পর্কে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া পুলিশ সুপার অফিসে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। ওই ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তবে তিনি জানান, ‘রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার হওয়ার পর বাবুল আকতার নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক শাখার নেতৃত্বে আসেন। তার বাড়ি দিনাজপুরের বিরামপুরে।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ