মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

সিলেটে মশা থেকে বাঁচতে মশারি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শাহজারাল রহ. ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল রোববার  সিলেটের কোর্ট পয়েন্টে মশা মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমানের উপস্থাপনায় সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, সিলেটের জনগণ মশার যন্ত্রণায় অতিষ্ঠ।

মাওলানা জাহিদ উদ্দিন বলেন,  আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিনষ্ট হবে। অতিরিক্ত মশা বৃদ্ধির কারণে আজ আমরা মশা নিধনের দাবীতে মশারী সমাবেশ করতে বাধ্য হয়েছি।

তিনি পরিবেশ অধিদপ্তরের কাছে দাবি জানিয়ে বলেন,  আমাদের দাবী হচ্ছে জরুরী ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সরকারের পক্ষ থেকে মশা তৈরীর উৎস বন্ধ ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মশার ঔষধ প্রয়োগ করার উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানান।

তিনি শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন,  আপনারাসর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা গড়ার জন্য গণ সচেতনতা তৈরী করা ও বাসা বাড়ীর আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অন্যদের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, ফাউন্ডেশনের অন্যতম নেতা মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, যুগ্ম হাফিজ আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, ক্বারী ফখরুল ইসলাম, মহানগর সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা আনোয়ারুল হক, সহ-সেক্রেটারী হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা সোলাইমান আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাস্টার আলী আহমদ, প্রচার সম্পাদক ওমর ফারুক, হাফিজ খালেদ আহমদ, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ