রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

২ দিনের সফরে বাংলাদেশ আসছেন তুর্কি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন তুর্কি বিন আলি ইলদিরিম। ১৯ ডিসেম্বর তিনি ঢাকা পৌঁছাবেন।

সফরকালে তুর্কি প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন। তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন।
হিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তারা।

এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলি ইলদিরিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ