রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

ঢাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার আফতাবনগর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলছেন, শুক্রবার ভোরের দিকে আফতাবনগরের শেষ মাথায় ওই ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পক্ষ থেকে থানায় জানানো হয়েছে।

“সেখানে গোলাগুলিতে দুই যুবক আহত হয়েছে বলে ডিবি আমাদের খবর দেয়। পরে আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।”

সেখানে কী ঘটেছিল জানতে চাইলে ওসি বলেন, “ডিবি পুলিশ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।”

নিহত দুই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি বাড্ডা থানা পুলিশ। তবে তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাড্ডা থানার এসআই আবদুল কাদের ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।”

নিহত দুই যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ