মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নরসিংদীর জেলার উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে পুলিশের এসআই আতাউর রহমান জানান।

নিহতরা হলেন- ট্রাক চালক সাদ্দাম হোসেন (৩৭) ও তার সহকারী। তাদের বাড়ি চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে বলে জানালেও তাৎক্ষণিকভাবে সহকারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আতাউর বলেন, ঢাকা থেকে ভৈরবে যাওয়ার পথে মালবাহী ট্রাকটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীতমুখী যাতায়াত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাকটি দুমড়ে-মুচেড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়।”খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ