রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

‘জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার মিথ্যাচার করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া পরিবারের বিদেশে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের কল্পকাহিনী তৈরি করে নির্লজ্জ মিথ্যাচার করছে সরকার। এই মিথ্যাচার করে সরকার কী অর্জন করতে চায়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন,  আমরা এই খবর পাওয়ার পর তন্ন তন্ন করে খুঁজেছি সব জায়গায়। আমরা জিজ্ঞাসা করেছি রাষ্ট্রদূতদের, কোনো ভিত্তি আছে কি না। কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই।

সভায় মির্জা ফখরুল আরো বলেন, বাংলাদেশের মানুষকে ভুল বোঝাবেন না। সবকিছুই যে সহ্য করে নেবে, সবকিছুই যে মেনে নেবে এটা মনে করবেন না। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কখনোই ২০১৪-এর নির্বাচন হতে দেবে না। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ