মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

শেষ হলো কক্সবাজার জেলা ইজতিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। চিরচেনা পরিবেশ পাল্টে নানা শ্রেণি পেশার মুসল্লীদের পদভরে মুখরিত ছিল সৈকতের আশপাশ।

আজ দুপুর ২টার দিকে মুসলিম উম্মাহর সম্মান রক্ষা, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিন দিনব্যাপী কক্সবাজার জেলা ইজতিমা।

এবারের ইজতিমা থেকে প্রায় ৪৭টি জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে বলে জানিয়ে একটি বিশ্বস্ত সূত্র।

মোনাজাতের আগে হেদায়তি বয়ান করেন কাকরাইল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা মনির বিন ইউসুফ এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাযের মাওলানা মোশাররফ হোসাইন।

প্রসঙ্গত, দাওয়াতে তাবলীগের মেহনতকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে, আরো বেগবান করতে জেলা পর্যায়ে ইজতিমা চালু হয়েছে। এরই ধারবাহিকতায় গত ৩ বছর ধরে কক্সবাজারে জেলা ইজতিমা হয়ে আসছে।

এইচ/জে