রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

জেরুসালেম ও চলামান বিভিন্ন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয় নিয়ে দ‌লের নী‌তি‌ নির্ধারণী ফোরাম স্থায়ী ক‌মি‌টির সদস্যদের সঙ্গে বৈঠকে বসে‌ছেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া।

র‌বিবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে চেয়ারপারস‌নের গুলশা‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ বৈঠক শুরু হয়।

‌খা‌লেদা জিয়ার সভাপ‌তি‌ত্বে বৈঠ‌কে স্থায়ী ক‌মি‌টির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যা‌রিস্টার জ‌মির উ‌দ্দিন সরকার, ত‌রিকুল ইসলাম, লে.‌ জেনা‌রেল ( অব) মাহবুবুর রহমান, ব্যা‌রিস্টার র‌ফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান,‌ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দল‌টির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

জানা গে‌ছে জেরুজা‌লেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা, চলমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি, চেয়ারপারস‌নের মামলা সংক্রান্ত আইনি পদ‌ক্ষেপ, দ‌লের সাংগঠ‌নিক অবস্থা, সম্প্রতি আওয়ামী লীগ সভা‌নেত্রী ও প্রধানমন্ত্রীর বক্ত‌ব্যের পর্য‌বেক্ষণ, ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশনে উপ নির্বাচনে দ‌লের প্রার্থী নির্ধারণ নি‌য়ে বৈঠ‌কে আলোচনা হ‌তে পা‌রে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ