রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

রাজধানীতে ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টাকালে ডিবির টিম আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মৌচাকের ফরচুন মার্কেটে এক ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় ডিবির একটি দলকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে আইন প্রয়োগকারী সংস্থার অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ছাড়িয়ে নিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক ব্যবসায়ীকে ধরে নেয়ার সময় অন্য ব্যবসায়ীরা ডিবি সদস্যদের ঘেরাও করে রাখে।

যে ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তার নাম মাজহারুল ইসলাম ইরান।

ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল আসামি ধরার জন্য ওই মার্কেটে গিয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা তাদের ভুয়া পুলিশ মনে করে আটকে রাখেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নিয়েছি।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাত সাড়ে ৯টার দিকে ৫-৬ জন লোক মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ী ইরানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ব্যবসায়ী ইরানকে মারতে মারতে নিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন ও অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে তারা নিজেদের ডিবির লোক বলে পরিচয় দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ