মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

সাভারে ব্যাপক সংঘর্ষ; ১০ জন গুলিবিদ্ধ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাভারে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কলমাপুর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বিকেলে একটি জমির বাউন্ডারি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে কমলাপুর এলাকায় কৃষিবিদ ওয়েস্টভিউ এর লোকজনের সাথে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে কৃষিবিদ ওয়েস্টভিউ এর নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাসহ ১০ জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত ১৫ জন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কমলাপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ