মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ধর্ম অবমাননাকর স্ট্যাটাস টিটু রায়ই দিয়েছে : তদন্ত প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ওমর ফারুক আজদ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
রংপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মাওলানা আসাদুল্লা হামিদীকে দোষারোপ করলেও শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে ধামাচাপা সত্য খবর।

মূলত স্ট্যাটাসটি দিয়েছে টিটু রায় নিজেই। এমনটি বলেছেন রংপুর জেলা মেজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান আবু রাফা মুহাম্মদ আরিফ।বিষয়টি তিনি আজ দুপুরে মিডিয়াকে ব্রিফ এর মাধ্যমে জানান। এ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

গত পাঁচ নভেম্বর টিটু রায়ের ফেসবুক পেইজ থেকে ধর্ম অবমাননাকরা একটি স্ট্যাটাস পোস্ট করা হয়। এ ঘটনায় ৬ নভেম্বর তার বিরুদ্ধে গঙ্গাচরা থানায় একটি মামলা করেন ব্যবসায়ী রাজু আহম্মেদ। ঘটনার প্রতিবাদে ১০ নভেম্বর ওই এলাকায় কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ করেন।

একই দিন বিক্ষোভ মিছিল থেকে কিছু মানুষ ঠাকুরপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় ১৩ নভেম্বর ৩টি মামলা করে পুলিশ।

এইচজে