রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

জেরুজালেমকে রক্ষায় জেগে উঠুন : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ মঙ্গলবার দুপুরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে  রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি তার বক্তব্যে বলেন,  পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার ও বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনো মেনে নেবে না। এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনো মেনে নেব না।

তিনি আরো বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পূণ্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ