রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

বিজয়ের মাস উপলক্ষে ইশা ছাত্র আন্দোলনের পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: বায়তুল মোকাররম ও তার আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব। এসময় বায়তুল মোকাররম মসজিদের আঙিনাসহ বেশ কয়টি স্পটে অভিযান পরিচালিত হয়।

আজ (১৩ ডিসেম্বর) বাদ আসর পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি সাইফ মুহাম্মদ সালমানসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে নগর পূর্বের সভাপতি সাইফ সালমান আওয়ার ইসলামকে জানান, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই বিজয়ের মাসে, দেশপ্রেম বুকে নিয়ে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সংগঠনটি।

তিনি আরো জানান, আগামীকাল সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিজয় দিবসকে কেন্দ্র করে, খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিজয় ব্যালীসহ আরো বেশ কিছু কর্মসূচির মাধ্যমে বিজয় উদযাপন করবে সংগঠনটি।

দেশের প্রথম উভচর যান তৈরি হচ্ছে আলেম বিজ্ঞানীর হাতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ