মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

৪ সাংবাদিকের ওপর হামলা : অভিযুক্ত যুবলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পাবনার চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা ১টায় জামিনের জন্য শিরহান শরীফ তমালকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে আমলি আদালতের হাকিম রেজাউল করিম   জামিনের আবেদন বাতিল করে তমালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ নভেম্বর ঈশ্বরদী উপজেলার অদূরে চরসাহাপুর রূপপুর প্রকল্পের সাইট অফিসের সামনে এক আওয়ামী লীগ নেতার (রবিউল আলম বুদু) সমর্থকদের ওপর হামলার ছবি তুলতে গেলে পাবনার চার সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।

হামলায় আহত সাংবাদিকেরা হলেন বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ (৩৮), এটিএন নিউজের রিজভি রাইসুল জয় (৩২), ডিবিসি টিভির পার্থ হাসান (৩০) ও ক্যামেরাম্যান মিলন মাহমুদ (৩০)।

আহত ব্যক্তিদের পক্ষ থেকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় পরদিন একটি মামলা করা হয়। মামলায় শিরহান শরীফ তমাল ও দলের সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করা হয়। মামলার বাদী ডিবিসির পাবনা প্রতিনিধি পার্থ হাসান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় গত মঙ্গলবার পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তমালের জামিন নামঞ্জুর হওয়ায় বর্তমানে ১১ জন পাবনা জেলহাজতে রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচজে