শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কুমিল্লায় আবারো ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল হান্নান চৌধুরী
চৌদ্দগ্রাম, কুমিল্লা

কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় মেহেদী হাসান নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার রাতে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো নামের একটি প্রাইভেট হাসপাতালে এ ভুল চিকিৎসার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালের পরিচালক আবদুল মান্নানসহ দুইজনকে আটক করেছে।

নিহত শিশু মেহেদী জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ফতেহপুর গ্রামের মো. আবু জাফরের ছেলে।
শিশুর বাবা আবু জাফর জানান, রোববার রাতে তার ৩ সপ্তাহ বয়সের ছেলে মেহেদীর জ্বর শুরু হয়। পরে বুধবার বিকেলে স্থানীয় এক দালালের মাধ্যমে এ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাতে একসঙ্গে ৩টি ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পর মেহেদির মৃত্যু হয়। এ ঘটনার পরপরই হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালের পরিচালক আবদুল মান্নান ও হাসপাতালের সঙ্গে জড়িত কুমিল্লা এ্যাপোলো এইচ ফার্মেসির মালিক হোমিও ডা. ইশরাত জাহানকে আটক করা হয়েছে।

তিনি জানান, শিশুর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তে ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণীত হলে হাসপাতালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২২ নভেম্বর ডাক্তারের ভুল অপারশনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মা ও তার নবজাতকের মৃত্যুর পর উপজেলার মাধবপুর রয়েল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া গত ১৮ সেপ্টেম্বর জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী খাদিজা আক্তারকে (২২) দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করা হয়।

এসময় তার পেটের জমজ সন্তানের একটি বের করে অপরজনকে গর্ভে রেখেই পেট সেলাই করে দেন হাসপাতালের ডাক্তার।

ওই হাসপাতালটিরও সরকারি অনুমোদন না থাকায় গত ২৫ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত তা সিলগালা করে দেন। পালিয়ে যায় মালিক পক্ষ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ