মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

নামাজের কাতার সোজা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথম ঝগড়া পরে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। এতে নারীসহ আটজন আহত হয়েছে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জে গজারিয়ায় বালুয়াকিাদি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এশার নামাজের সময় কাতার সোজা করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

সংঘর্ষে আহতরা হলেন জাহর আলী (৭০), তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫), মা ফাতেমা (৩৩), ছেলে আল-আমিন (২৪), ভাতিজা ইমরান (২৭), প্রতিবেশী রোকসানা (৩৫), আরিফ (২৭) ও ফয়সাল (৩০)।

৮ জনের মধ্যে জাহর আলীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের সময় কাতার সোজা করা নিয়ে জাহর আলী ও জহির উল্লাহর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে নামাজ শেষে জহির উল্লাহর সমর্থকরা জাহর আলীর বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের আটজন আহত হয়।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ বলেন, মারামারির কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে