রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

‘আলেম সমাজ মাঠে নামলে আপনি পালাবার সুযোগ পাবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে আলেম-ওলামাদের নিয়ে কটূক্তি করতে নিষেধ করেছেন হেফাজতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান।

তিনি এমপি বাবুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ দেশ আলেম-ওলামাদের দেশ। আলেম সমাজ মাঠে নামলে আপনি পালাবার সুযোগ পাবেন না।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসলমানদের কেবলা বায়তুল মোকাদ্দাস জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, ‘আড়াইহাজারে যত ওয়াজ মাহফিল হয় সেখানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রতিটি ওয়াজ মাহফিলে জোর করে প্রধান অতিথি থাকেন। ওয়াজ মাহফিলে আগত বক্তাদের অপমানিত করেন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সাংসদ বাবু মাওলানা খুরশেদ আলম কাসেমী এবং মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সাংসদ বাবু আলেমদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এই ঘটনায় আমরা আলেম সমাজ নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ প্রসঙ্গে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ‘যারা আমার সম্পর্কে না জেনে, না বুঝে কথা বলে তাদের বক্তব্যের জবাবে বক্তব্য দেওয়ার রুচি মনমানসিকতা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর ) রাতে আড়াইহাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুরকিনী এলাকায় স্থানীয় যুবসমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র সঙ্গে সাংসদ নজরুল ইসলাম বাবুর বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত কামনা করে মুনাজাত, অধ্যক্ষ আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ