শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

আল কুদস হারালে মক্কা-মদিনাও আমরা রক্ষা করতে পারবো না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মুসলিম উম্মাহকে সতর্ক করে বলেছেন, কুদস হারানোর অর্থ হলো কাবাসহ অন্যান্য ইসলামী রাজধানী হারানো। আল কুদস হারালে মক্কা-মদিনা রক্ষা করা যাবে না।

শুক্রবার ইস্তাম্বুলে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুদস হারালে মদিনা কিছুতেই রক্ষা করতে পারবো না, মদিনা হারালে মক্কা কিছুতেই রক্ষা করতে পারবো না, আর মক্কার পতন হলে আমরা কাবাকে হারিয়ে ফেলবো।

তিনি আরো বলেন, কুদসকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুনভাবে হামলা চালিয়েছে। আমেরিকান সিদ্ধান্ত মোকাবেলায় তিনি আরো পদক্ষেপগ্রহণ অব্যাহত রাখবেন বলে জানান।

তিনি বলেন, কুদস সারা বিশ্বের মুসলমানদের সম্মানের জায়গা; আল্লাহ্ তায়ালার দেয়া আমানাত ও পিতৃপুরুষের দেয়া আমানাত রক্ষার যা কিছু করা দরকার, তা আমরা করবো।

অন্য এক ভাষণে তিনি ঘোষণা দেন, আমেরিকান সিদ্ধান্ত বাতিলের দাবিতে তুরস্ক নিরাপত্তাপরিষদে যাবে, সেখানে ভেটো দেয়া হলে এই অন্যায় ও অবৈধ সিদ্ধান্ত বাতিলে তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পের এ-সিদ্ধান্তের একজন কট্টর সমালোচক, তিনি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি শীর্ষ সম্মেলনে উত্তর জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আহবান জানান।

সুত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ