রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন করেছে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায়, শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহিরের পরিচালনায় ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ইসমাঈল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, মাওলানা এমএ রহিম নোমানী, শ্রীমঙ্গল নতুন বাজার সোনার বাংলা রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, দৈনিক আজকের জীবন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আব্দুল মুমিন, ভাইস প্রিন্সিপাল শামিম মিয়া, নাদির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মিয়া চৌধুরী, মুসলিমবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ