রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

‘বর্তমান সময়ে ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছাতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডন প্রবাসী বিশিষ্ট আলেমে দীন ও সফল উদ্যোক্তা মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বলেছেন, বাঙলাভাষী মুসলমানদের কাছে ইসলামের শুদ্ধ বাণী পৌঁছে দেওয়ার কাজ করছে রিসালাতুল ইসলাম বিডি। শুধু বাংলাদেশের মানুষ নয়, আমরা প্রবাসীরাও রিসালাতুল ইসলাম-এর গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মুহাম্মাদপুরে আল-জামিয়াতুল উলুম ইসলামিয়াতে রিসালাতুল ইসলাম এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে এক পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে এবং ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। রিসালাতুল ইসলাম বিডি এক বছরের মধ্যেই বিভিন্ন সময়ে সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসময় তিনি রিসালাতুল ইসলাম বিডি’র সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানান।

মাওলানা তাহমিদুল মাওলার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল উলুম ইসলামিয়া’র মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান।

পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা আব্দুল মতীন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. এবিএম হিজবুল্লাহ, আরবী সাহিত্যক মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা ইয়াহইয়াহ জাহাঙ্গীর, শায়খ আব্দুল মতিন, মাওলানা ইমরান রাইহান, মুফতি যাকারিয়া আব্দুল্লাহ, মাওলানা আবু সাঈদ যুবাইর, ইঞ্জিনিয়ার শামীম আজাদ, মাওলানা আবু সায়েম প্রমুখ।

উল্লেখ্য, গত এক বছর ধরে রিসালাতুল ইসলাম বিডি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে ২৭ জন আলোচকের গুরুত্বপূর্ণ ১১০টি ভিডিও উপহার দিয়েছে। রিসালাতুল ইসলাম বিডি দাওয়াতি এই কার্যক্রমের মাধ্যমে দর্শক মহলের সুনাম অর্জন করেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ