রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য প্রণিত নিম্ন আদালতের বিচারকদের শৃংখলাবিধি সংক্রান্ত গেজেট বিচার বিভাগের উপর জনগণের অবশিষ্ট আস্থা নষ্ট করবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু ।

তিনি বলেন, এই শৃংখলাবিধি একদিকে নিম্ন আদালতের উপর সুপ্রীম কোর্টের এখতিয়ার খর্ব করেছে অন্যদিকে এর মাধ্যমে  তাকে নির্বাহী বিভাগের অধীনস্ত করা হয়েছে।

অনতিবিলম্বে স্বাধীন বিচারব্যবস্থার পরিপন্থী এই আচরণবিধি প্রত্যাহার করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আচরণবিধির কারণে সমগ্র বিচারবিভাগ কেবল দুর্বলই হবে না, বরং রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের সাথে বিচারবিভাগের গুরুতর ভারসাম্যহীনতা দেখা দেবে।

বুধবার বিকেলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিধি জারী হবার পর সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে নিম্ন  আদালতের রায় প্রদান আরো অনেক বেশী কঠিন হওয়ার আশংকা তৈরী হচ্ছে। এটা সমগ্র বিচার বিভাগের প্রতি জনগণের অবশিষ্ট আস্থাও নষ্ট করবে। সে কারণে এই আচরণবিধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জেলা সভাপতি কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু প্র

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ