রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

রসিক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে অভিযোগ করে প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।

এসময় বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ১ লাখ ২৩ হাজার ৩৫ ভোট পেয়েছেন।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৯ হাজার ৫০২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২০ হাজার ১৮০ ভোট।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখনও চলছে ভোট গণনা। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে রংপুর সিটিতে ভালো অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম মোস্তফা বাবু।

রসিক নির্বাচন : লাঙ্গল নৌকার পরেই হাতপাখার অবস্থান 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ